কন্টেন্টে যান

মনুরিল ওরাল পাউডার ৩ গ্রাম/স্যাসেট

জেনেরিক নাম:

ডোসেজ ফর্মস:

ওষুধের শ্রেণী:

প্রস্তুতকারক কোম্পানি:

সংরক্ষণ: Keep out of reach of children. Store in a dry place, below 25°C temperature and protected from light.

অ্যান্টিবায়োটিক

রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না

মনুরিল ওরাল পাউডার ৩ গ্রাম/স্যাসেট Oral Powder দাম | Fosfomycin Trometamol ওষুধ

মনুরিল ওরাল পাউডার ৩ গ্রাম/স্যাসেট Oral Powder এর দাম বাংলাদেশে প্রতি পিস ৳350.00 টাকা। এটি উৎপাদন ও বাজারজাত করছে UniMed UniHealth Pharmaceuticals Ltd, যা দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এই ওষুধের জেনেরিক নাম হলো Fosfomycin Trometamol।

প্রতি পিস

৳৳350.00

দ্রষ্টব্য: মূল্য পরিবর্তন হতে পারে। সর্বশেষ মূল্য জানতে ফার্মেসিতে যোগাযোগ করুন।

মনুরিল ওরাল পাউডার ৩ গ্রাম/স্যাসেট এর কাজ কি, লক্ষণ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, ও সতর্কতা

Monuril Oral Powder

Generic Name: Fosfomycin Trometamol

Strength: ৩ গ্রাম/স্যাসেট

Dosage Form: Oral Powder

Manufacturer: UniMed UniHealth Pharmaceuticals Ltd

Indications

It is indicated only for the treatment of uncomplicated urinary tract infections (acute cystitis) in women caused by susceptible strains of Escherichia coli and Enterococcus faecalis.

Pharmacology

Fosfomycin has in vitro activity against a broad range of gram-positive and gram-negative aerobic microorganisms, associated with uncomplicated urinary tract infections. Fosfomycin Trometamol is a phosphonic acid derivative. It is a synthetic, broad spectrum, bactericidal antibiotic for oral administration. The bactericidal action of Fosfomycin is due to its inactivation of the enzyme enolpyruvyl transferase, thereby irreversibly blocking the condensation of uridine diphosphate N-acetylglucosamine with p-enolpyruvate, one of the first steps in bacterial cell wall synthesis.

Dosage Information

The recommended dosage for women 18 years of age and older for acute cystitis is one sachet of Fosfomycin with or without food. This medicine should not used in children.

Preparation: At first pour the 100 ml purified water in a glass. Then add full contents of one Fosfomycin sachet into purified water and stir to dissolve completely. Drink full mixture immediately after preparation.

Side Effects

In clinical trials, the most frequently reported adverse events occurring in >1% of the study population regardless of drug relationship were: diarrhea 10.4%, headache 10.3%, vaginitis 7.6%, nausea 5.2%, rhinitis 4.5%, back pain 3.0%, dysmenorrhea 2.6%, pharyngitis 2.5%, dizziness 2.3%, abdominal pain 2.2%, pain 2.2%, dyspepsia 1.8%, asthenia 1.7%, and rash 1.4%.The following adverse events occurred in clinical trials at a rate of less than 1%, regardless of drug relationship: abnormal stools, anorexia, constipation, dry mouth, dysuria, ear disorder, fever, flatulence, flu syndrome, hematuria, infection, insomnia, lymphadenopathy, menstrual disorder, migraine, myalgia, nervousness, paresthesia, pruritus, SGPT increased, skin disorder, somnolence, and vomiting.

Precautions

Clostridium difficile associated diarrhea (CDAD) has been reported with use of nearly all antibacterial agents, including Monuril. Treatment with antibacterial agents alters the normal flora of the colon leading to overgrowth of C. difficile. Do not use more than one single dose of Monuril to treat a single episode of acute cystitis. Repeated daily doses of Monuril did not improve the clinical success or microbiological eradication rates compared to single dose therapy, but did increase the incidence of adverse events.

মাত্রা ও ব্যবহার পদ্ধতি

১৮ বছর বা তার বেশি বয়সের মহিলাদের একিউট সিস্টাইটিসের ক্ষেত্রে একটি মনোফোসিন স্যাশে একক মাত্রায় নির্দেশিত। বাচ্চাদের জন্য এটি নির্দেশিত নয়।

প্রস্তুতপ্রণালী: প্রথমে ১০০ মিলি পরিশোধিত পানি একটি গ্লাসে ঢালুন। তারপর একটি স্যাশে থেকে সবটুকু উপাদান পরিশোধিত পানির সাথে যোগ করে ভালভাবে মিশিয়ে নিন। তৈরির পর সাথে সাথে সম্পূর্ণ মিশ্রণ পান করুন।

পার্শ্বপ্রতিক্রিয়া

ক্লিনিকাল পরীক্ষায় ১% এর বেশি রোগীর ক্ষেত্রে যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তার মধ্যে ডায়রিয়া ১০.৪%, মাথাব্যথা ১০.৩%, ভ্যাজাইনাইটিস ৭.৬%, বমি বমি ভাব ৫.২%, রাইনাইটিস ৪.৫%, পিঠব্যথা ৩%, ডিসমেনোরিয়া ২.৬%, ফ্যারিংজাইটিস ২.৫%, ডিজিনেস ২.৩%, পেটব্যথা ২.২%, ব্যথা ২.২%, বদহজম ১.৮%, এসথেনিয়া ১.৭% এবং র্যাশ ১.৪%। ক্লিনিকাল পরীক্ষায় ১% এর কম রোগীর ক্ষেত্রে যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তার মধ্যে অস্বাভাবিক মল, এনোরেক্সিয়া, কোষ্ঠকাঠিন্য, মুখ শুকিয়ে যাওয়া, ডাইসুরিয়া, কানের অসুবিধা, জ্বর, পেটফাঁপা, ফ্লু সিনড্রোম, হেমাটুরিয়া, প্রদাহ, অনিদ্রা, লিম্ফাডেনোপ্যাথি, মাসিকের সমস্যা, মাইগ্রেন, মায়ালজিয়া, নার্ভাস লাগা, প্যারেসথেসিয়া, প্রুরাইটিস, এসজিপিটি এর লেভেল বেড়ে যাওয়া, চর্ম সমস্যা, সমনোলেন্স এবং বমি।

গর্ভাবস্থা ও স্তন্যপান

ফসফোমাইসিন প্রেগনেন্সি ক্যাটাগরি বি। সুফলের তুলনায় ঝুঁকি বেশি বলে প্রতীয়মান হলে, গর্ভাবস্থায় ফসফোমাইসিন ব্যবহার করা যাবে না। গুরুত্ব বিবেচনা করে, ফসফোমাইসিনের ব্যবহারের ক্ষেত্রে, স্তন্যদানকালে স্তন্যদানে বিরতি অথবা ফসফোমাইসিন সেবন না করা, এর মধ্যে একটি সিদ্ধান্ত নিতে হবে।

সতর্কতা ও সতর্কীকরণ

ফসফোমাইসিনসহ প্রায় সব ধরনের ব্যাকটেরিয়ারোধী ওষুধের ক্ষেত্রে ক্লসট্রিডিয়াম ডিফিসাইলজনিত ডায়রিয়ার খবর পাওয়া গেছে। ব্যাকটেরিয়ারোধী ওষুধের ব্যবহার কোলনের স্বাভাবিক উপকারী ব্যাকটেরিয়াকূলের মাঝে পরিবর্তন ঘটিয়ে ক্লক্সট্রিডিয়াম ডিফিসাইল-এর অতি বৃদ্ধি ঘটায়। একবার সিস্টাইটিসের চিকিৎসায় একটির বেশি ফসফোমাইসিন স্যাশে ব্যবহার করা যাবে না। একের অধিক স্যাশে একদিনে সেবন, একটি স্যাশে সেবনের তুলনায় ক্লিনিকাল সাফল্যের হার বাড়ায় না, উপরন্তু প্রতিকূলতা বাড়িয়ে তোলে।

অতিরিক্ত মাত্রার প্রভাব

ফসফোমাইসিন মাত্রাধিক্য পরিমাণে নেয়া রোগীদের মধ্যে ভেস্টিবুলার লস, কানে কম শোনা, ধাতব স্বাদ এবং সাধারণ স্বাদ উপলব্ধি হ্রাস লক্ষ করা গিয়েছে। অতিমাত্রার ক্ষেত্রে রোগীদের সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

⚠️ ডিসক্লেইমার

আমরা ড্রাগ বাংলাদেশে নির্ভরযোগ্য ও সহজলভ্য স্বাস্থ্য তথ্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে মনে রাখবেন, এই তথ্য কেবলমাত্র জ্ঞানের জন্য, কোনোভাবেই চিকিৎসা পরামর্শ হিসেবে গ্রহণযোগ্য নয়। আমাদের তথ্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ইন্টারনেট, পাবলিক সোর্স এবং বিশ্বস্ত উৎস থেকে সংগ্রহ করা হয়; সেই কারণে কিছু ভুল বা অসঙ্গতি থাকতে পারে। আমাদের ওয়েবসাইটের তথ্য কোনো আইনি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত চিকিৎসার জন্য অবশ্যই একজন যোগ্য ডাক্তারের পরামর্শ নিন। আমাদের লক্ষ্য আপনাকে বিশ্বস্ত তথ্য দিয়ে সাহায্য করা, ডাক্তারের ভূমিকা পালন করা নয়।

Fosfomycin Trometamol জেনেরিকের অন্যান্য ওষুধ

একই জেনেরিক সহ অন্য কোন ওষুধ পাওয়া যায়নি।